Tag: পীরগঞ্জ

  • দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    সিসি নিউজ।। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুড়িগ্রামের তিন পোশাকশ্রমিকের। তাঁদের সঙ্গে নিহত হয়েছেন বাসের এক সহকারীও। বুধবার ভোরে রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০),…

  • কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম-সংক্রান্ত মামলায় পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন। পরে তাঁদের কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ…

  • পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রিপন পানিতে তলিয়ে…

  • পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

    পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪০ জন খামারির মাঝে দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

  • ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় আব্দুল কাদের (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরশহরের নেতার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ইটবোঝাই…

  • পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার

    পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর পাড় থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক…

  • পীরগঞ্জে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পীরগঞ্জে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‍্যাব-১৩ এর একটি দল উপজেলার সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মৃত আনোয়ার আলীর ছেলে গফুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা…

  • পীরগঞ্জে ২১জন অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ

    পীরগঞ্জে ২১জন অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • পীরগঞ্জে মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ

    পীরগঞ্জে মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। ২০২৫–২০২৬ অর্থবছরে মৎস্য…

  • পীরগঞ্জে বাসস’র প্রধান বার্তা সম্পাদক মানিককে সম্মাননা প্রদান

    পীরগঞ্জে বাসস’র প্রধান বার্তা সম্পাদক মানিককে সম্মাননা প্রদান

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ মানিককে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মেহের এলাহী। সম্মাননা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের…

  • পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

    পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭ জন নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে লোহাগাড়া বাজার এলাকায় এ গরু বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা “আলোর পথে”, যার সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ…

  • পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানে…

  • পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

    পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান…

  • পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা…

  • চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার

    চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার

    সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…

  • যুবকের চায়নিজ কুড়ালের কোপে শিশুর মৃত্যু, কারাগারে ৬

    যুবকের চায়নিজ কুড়ালের কোপে শিশুর মৃত্যু, কারাগারে ৬

    রংপুর প্রতিনিধি।। রংপুরের পীরগঞ্জে চায়নিজ কুড়াল দিয়ে শিশু হত্যার ঘটনায় মূল আসামি বিটুল মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুলকে গ্রেপ্তার করা হয়। বিটুল ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। বিষযটি নিশ্চিত করেছেন…

  • পীরগঞ্জে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর

    পীরগঞ্জে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর

    পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুর পীরগঞ্জ খালাশপীর ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ বছর মেয়াদে ১ লক্ষ টাকা বীমা অংক গ্রাহক মোঃ আনোয়ার হোসেনকে তার বীমা দাবির লভ্যাংশ সহ ১,৮০, ৮৯৬/= চেক হস্তান্তর করেছে। সম্প্রতি কোম্পানির রংপুর জকের আওতায় পীরগঞ্জ খালাস পীর ইউনিটের অধীনে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন, খালাশপীর ইউনিট ম্যানেজার মো.মোস্তফা…

  • সৈয়দপুরে আল-ফারুক একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

    সৈয়দপুরে আল-ফারুক একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই একাডেমি প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী শিক্ষা প্রকৌশল…

  • পীরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুুষ্ঠিত

    পীরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুুষ্ঠিত

    পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মামুন অর-রশিদ বাদলের সভাপতিত্বে সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ কাউন্সিলরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন রংপুর…

  • পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুরে পীরগঞ্জে মদনখালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান আলীকে কৃষক লীগ নেতার অপবাদ দিয়ে ওই পদে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনের ৭২ ঘন্টা পরই পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় সংক্ষুব্ধ হয়ে  শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা শাহজাহান আলী তার দলীয় ব্যাখ্যা প্রদান করেছেন। এসময়…