• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আল-ফারুক একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই একাডেমি প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম,সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মোঃ সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
প্রতিষ্ঠাটির সহকারি শিক্ষক মোঃ মামুনুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ৫৩ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ১৫৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন  অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ