• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭ জন নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে লোহাগাড়া বাজার এলাকায় এ গরু বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা “আলোর পথে”, যার সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, প্রধান শিক্ষক খালেকুজ্জামান এবং “আলোর পথে” সংস্থার নির্বাহী পরিচালক আজাদ আলী।
গরু বিতরণের পাশাপাশি ৭ জন অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিনামূল্যে ১ হাজার নিম গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ