Tag: ঠাকুরগাঁও
-

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি।। ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রবিউল…
-

ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
সিসি নিউজ।। ঠাকুরগাঁও ১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাঁদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর মোট ভোট…
-

ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড
সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ…
-

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার
সিসি নিউজ।। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। তবে ভোটগ্রহণের ঠিক আগের রাতে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনে অভিযোগ ওঠায় ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদেরকে…
-

চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি
সিসি নিউজ।। দিনাজপুরে থামানোর সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটকাতে চলন্ত ট্রাকের দরজার হাতল ধরে ঝুলে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শাহিনুর সরকার। প্রায় ৩০ মিনিটে ৫০ কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে কৌশলে উঠে যান ট্রাকের খালি ডালায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার ধাওয়া শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধানখেতে ট্রাক ফেলে…
-

কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত
বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম-সংক্রান্ত মামলায় পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন। পরে তাঁদের কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ…
-

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মামা-ভাগনের মরদেহ
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে। শনিবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় তারা। পরে আজ রোববার ভোরে স্থানীয় একটি পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত উমর আলী উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব…
-

নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়। মৃত হাবিবা খানম তিশা লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত…
-

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী
ঠাকুরগাঁও প্রতিনিধি।। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই…
-

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম রুবেল রানা (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায়…
-

আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেফতার-৪
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ভোরে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে পাঠানো আসামিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকার আল আমিন (২৬), রুহুল…
-

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।…
-

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রিপন পানিতে তলিয়ে…
-

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য চীন সফরের বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ে আরও বেশি চীনা বিনিয়োগ আসবে এবং চলতি বছরের জুলাই অথবা আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধিদল জেলা সফর করবে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগ’-এর…
-

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা
সিসি নিউজ।। বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মেহেদি হাসান (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১০টার দিকে…
-

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪০ জন খামারির মাঝে দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
-

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান
সিসি নিউজ ডেস্ক।। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমানবন্দরটি সচল করতে অন্তত দুই বছর লাগবে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে প্রধান অতিথি ছিলেন…
-

ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়। নতুন এই কলেজের অনুমোদন দেওয়ায় দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮টিতে। স্বাস্থ্য…
-

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন
সিসি নিউজ ডেস্ক।। বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। নতুন গঠিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে মোকামতলা উপজেলা, যা বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ…
-

পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭ জন নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে লোহাগাড়া বাজার এলাকায় এ গরু বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা “আলোর পথে”, যার সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ…