• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার

সিসি নিউজ।। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। তবে ভোটগ্রহণের ঠিক আগের রাতে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনে অভিযোগ ওঠায় ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেই শূন্য পদগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের তালিকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। যাঁদের প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন—ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার।
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, ভোটগ্রহণের আগের রাতে এমন বড় প্রশাসনিক রদবদল নির্বাচনী প্রক্রিয়ায় কঠোর নজরদারি ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করে। আজ দিনভর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই উপনির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ