• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রিপন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা পর নদী থেকে 6 টার সময় তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলার কোষারাণীগঞ্জ ইউপি পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ