• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সিসি নিউজ।। বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মেহেদি হাসান (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে যান। এ সময় তাঁদের আট বছর বয়সী মেয়ে ও চার বছরের ছেলে বাড়িতে ছিল।

বেলা ২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত মেহেদী হাসান গোসল করার অজুহাতে ওই বাসায় আসে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে টিনের বসতঘরে প্রবেশ করে এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি বাধা দিলে তার গলা চেপে ধরা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকারে অভিযুক্ত মেহেদী হাসান তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিকেলে কাজ শেষে শিশুটির মা-বাবা বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুটি বিস্তারিত ঘটনা তাঁদের জানায়। এরপর পারিবারিকভাবে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে আজ দুপুরে থানায় এসে লিখিত এজাহার করেন শিশুটির বাবা।

এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ