• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |

পীরগঞ্জে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‍্যাব-১৩ এর একটি দল উপজেলার সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মৃত আনোয়ার আলীর ছেলে গফুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন দস্তমপুর গ্রামের মনতাজ আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০) ও একই গ্রামের চান মিয়ার ছেলে লুৎফর রহমান (১৯)। তবে অভিযানের সময় বাড়ির মালিক গফুর পালিয়ে যেতে সক্ষম হন।
পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ