• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |

পীরগঞ্জে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুর পীরগঞ্জ খালাশপীর ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ বছর মেয়াদে ১ লক্ষ টাকা বীমা অংক গ্রাহক মোঃ আনোয়ার হোসেনকে তার বীমা দাবির লভ্যাংশ সহ ১,৮০, ৮৯৬/= চেক হস্তান্তর করেছে। সম্প্রতি কোম্পানির রংপুর জকের আওতায় পীরগঞ্জ খালাস পীর ইউনিটের অধীনে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন, খালাশপীর ইউনিট ম্যানেজার মো.মোস্তফা জামান । এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ময়না বেগম, মানিক মিয়া, লিখন, স্বাধীন প্রমুখ৷ উল্লেখ্য যে উক্ত বীমা গ্রাহক চেক গ্রহন করার পর আবারো ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সার্বিক সফলতা কামনা করে আবারো একটি বীমা এ্যাকাউন্ট করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ