পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মামুন অর-রশিদ বাদলের সভাপতিত্বে সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ কাউন্সিলরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী (পলাশ), সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ, মমিনুল ইসলাম সূর্য, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিস, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, বড়দরগাহ্ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়রো সরকার ও সাধারন সম্পাদক বখতিয়ার রহমান প্রমূখ ।
সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন পীরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের মনোয়ার হোসেন মনু ।