Tag: কুড়িগ্রাম
-

চিলমারীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের সংবর্ধনা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আমিনা ইসলাম সুপ্তিকে বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১লা নভেম্বর)…
-

মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক ছেলে আটক
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে ছুরিকাঘাতে মাকে হত্যায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫ ঘণ্টার মধ্যে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদরের হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ নামে রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারীর নাম…
-

পর্নোগ্রাফির অভিযোগে স্বামী ও দুই স্ত্রী গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কামরুল হাসান (৩৫) ও তাঁর দুই স্ত্রী। তাঁরা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের এক নিউজ পোর্টালের সাংবাদিক দাবি করতেন। পুলিশ…
-

চিলমারীর চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকার হত্যার আসামি গ্রফতার
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকার হত্যার আসামিকে গ্রফতার করেছে চিলমারী মডেল থানার পুলিশ। আজ শুক্রবার (১ মে) ভোর ৪ টার দিকে মাচাবান্দা গ্রামের নিজ বাড়ী থেকে আসামিদের গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, চিলমারীর থানাহাট ইউনিয়নের মাচাবান্ধার (শাহাপাড়া) রাশেদুল ইসলাম আপেলের স্ত্রী কহিনুর বেগম (২৬) এবং মঞ্জু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম…
-

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জিন্নাতুল ইসলাম জানান, গতকাল বুধবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এই…
-

বাড়ির পাশে মিলল নিখোঁজ শিশুর লাশ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন। নিহত আয়শা খাতুন ওই এলাকার…
-

কুড়িগ্রাম-৪: স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলে তার স্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে একই আসন থেকে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করার যে বিষয়টি আলোচনায় ছিল, তার অবসান…
-

জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের তিনজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ অন্তত আটজন। আজ রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
-

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার
সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…
-

সাংবাদিককে নির্যাতন: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি একই দিনে…
-

মাদকের কারবার নজরদারি করতে বাড়িতে ১৫ সিসি ক্যামেরা
সিসি নিউজ ডেস্ক।। বাড়িতেই ছিল মাদক কারবারের আখড়া। পুলিশ-প্রশাসনের অভিযান ও গ্রেপ্তার এড়াতে বাড়ির চতুর্দিকে নজর রাখার জন্য বসানো হয়েছিল সিসি ক্যামেরা। টাস্কফোর্সের অভিযানে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে মাদক, আটক করা হয়েছে দুজনকে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকায় এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার…
-

প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪০)। তিনি ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি…
-

কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারীর ওসি আল হেলাল মাহমুদ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। মাদকবিরোধী অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ। সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়,…
-

চিলমারীতে অপরাধ দমনে আকাশে ড্রোন পর্যবেক্ষণ
পুলিশ জানায়, বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছেন। পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে বলে জানান। উপজেলার জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার করে অনেক বড় হাট বসে৷ এদিন…
-

অবশেষে উদ্ধারকৃত নবজাতক শিশুটির পরিচয় মিলেছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া ৮ দিন বয়সী কন্যা শিশুটির বাবা মায়ের পরিচয় অবশেষে পাওয়া গেছে। শিশুটি জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকায়। শনিবার (২৪ মে) হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে। জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলা…
-

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে “আইসো বাহে চর বাঁচাই” এই স্লোগানে চরের মানুষের জীবন-যাত্রারমান উন্নয়নের লক্ষ্যে, চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চর উন্নয়ন কমিটির আয়োজনে, চিলমারীর ব্রহ্মপুত্র নদের দুই তীরে পর্যায়ক্রমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময়…
-

মক্তবের অফিস কক্ষে মিলল ভিজিএফের ৪ হাজার কেজি চাল
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ৩ হাজার ৮০০ কেজি (৩ দশমিক ৮ টন) চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদের ইমাম পরিচালিত একটি মক্তবের অফিস কক্ষ থেকে এসব চাল উদ্ধার করা হয়। নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। চাল উদ্ধারের…
-

ভুরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলার এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন…
-

ভিজিএফের চাল নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৯
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি আব্দুল হাই বাদল সরদারের ছেলে নাঈম সরদার, একাংশের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আরেক অংশের সাধারণ সম্পাদক আব্দুল…
-

দেশসেরা সুবর্ণা আক্তারকে উপজেলা প্রেসক্লাব চিলমারীর সন্মাননা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও চমক দেখিয়েছেন। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। সুবর্ণার এই অর্জন করায় সহপাঠী, শিক্ষকরা ও…