Tag: তারাগঞ্জ
-

তারাগঞ্জে দুই বাস যাত্রী নিহত: মামলার সাথে ঘটনার মিল নাই
সিসি নিউজ।। যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের জন্য রংপুরের তারাগঞ্জে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলায় ভাড়া নিয়ে বিরোধের পর বাসের ধাক্কায় তাঁদের মৃত্যুর কথা বলা হয়েছে। এড়িয়ে যাওয়া হয়েছে , দুজনকে বাস থেকে ফেলে দেওয়ার বিষয়টি। যদিও বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা দুই শ্রমিককে বাস থেকে ফেলে দেওয়ার…
-

ঘটনাস্থল তারাগঞ্জ: ধর্ষণের সময় চিৎকার করায় গলা টিপে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৯) হত্যা মামলায় গ্রেপ্তার মুজাহিদ ইসলাম (১৮) পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তারাগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, ‘শুক্রবার শিশুটিকে তার মা বকুনি দিলে সে অভিমান করে বাড়ি…
-

নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কিশোরেরা হলো অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। তারা দুজনেই জীবিকার তাগিদে ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করত এবং ঈদুল আজহা উদ্যাপনের জন্য সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরেছিল। এই…
-

তারাগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের তারাগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাববর হোসেন বলেন, “সমাজকে দক্ষ করে বিদেশ পাঠালে দেশ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। অদক্ষ হয়ে বিদেশে গিয়ে সর্বস্ব হারিয়ে…
-

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোরছালিন (২২)। তিনি পেশায় একজন টাইলসমিস্ত্রি। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম…
-

ঘরের ভেতর মিলল মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)। শনিবার দিবাগত গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে…
-

৫ মাসের শিশুকে খুন করে বাবার হাতে দিলো মা
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে মানসিক অসুস্থ এক মায়ের হাতে খুন হয়েছে ৫ মাসের কন্যাশিশু। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কান্নাকাটি করায় দাদি পাতানী রানী সকালে মা তুলসি রানীর হাতে তুলে দেন দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা…
-

বেনাপোলে তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান লিটন গ্রেপ্তার
সিসি নিউজ।। ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান লিটনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তাঁর বিরুদ্ধে মামলা থাকার তথ্য ধরা পড়লে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ রংপুর কোতোয়ালী…
-

যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে- এটিএম আজহারুল
সিসি নিউজ।। সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আমরা পালাইনি। আমাদের কেউ পালায়নি। আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের…
-

তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ, ১৪৪ ধারা জারি
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ উপজেলায় নারী ফুটবলারদের একটি ম্যাচ স্থানীয় দুটি ইসলামি সংগঠনের বিরোধিতার মুখে বাতিল হয়ে গেছে। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রাজশাহীর নারী ফুটবল দলের খেলা হওয়ার কথা ছিল। খেলার আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল…
-

ঘন কুয়াশায় উত্তরাঞ্চলে আকাশ, সড়ক ও রেলপথে যান চলাচল ব্যাহত
সিসি নিউজ।। ঘন কুয়াশার কারনে দেশের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ধীরগতির কারনে সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ৪-৫ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সূচীর ১-২ ঘন্টা দেরিতে চলাচল করছে ট্রেনগুলো। এদিকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।…
-

নৌকায় ভোট দিয়ে আরেকটি বার আপনাদের সেবা করার সুযোগ দেবেন: শেখ হাসিনা
সিসি নিউজ ডেস্ক।। পীরগঞ্জে নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে এ দেশের উন্নতি হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের আরেকটি বার সেবা করার সুযোগ দেবেন।’ আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তারাগঞ্জে পথসভায় তিনি…
-

মঙ্গলবার শ্বশুড় বাড়িতে আসছেন প্রধানমন্ত্রী
সিসি নিউজ।। আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জের শ্বশুড় বাড়িতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। শনিবার রাতে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয়…
-

তারাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের তারাগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত আল ইবাদত হোসেন পাইলট উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে একটি ফার্মেসিতে ওই তরুণীর সঙ্গে চেয়ারম্যান পাইলটের পরিচয় হয়। এরপর থেকে মোবাইলে…
-

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘হেল্প এইচপি’ অ্যাপসের প্রচারণা
সিসি নিউজ।। হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ”HELLO HP” অ্যাপসের ইনস্টলেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্যদের ও পরিবহণ চালক, শ্রমিক এবং যাত্রীদের মোবাইল ফোনে HELLO HP APPS টি ইনস্টল করে অ্যাপস সংক্রান্তে বিস্তারিত ধারনা দেয়া হয় এবং পরবর্তীতে লিফলেট বিতরণ করা হয় ৷ আজ বুধবার…
-

তারাগঞ্জে অটোচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার: মাদকের টাকা জোগাতে হত্যাকাণ্ড
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে মাদকের টাকা জোগাতে খুন, ছিনতাইসহ নানা অপকর্ম করে এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ এক অটোচালককে খুঁজতে গিয়ে ওই চক্রটির সন্ধান পায় তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৯ দিন আগে নিখোঁজ হওয়া অটো রিকশাচালক হাবিবুর রহমানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার…
-

সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় শ্রমিক নিহত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫২) নামের এক পাট গোডাউনের শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিন সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পাট গোডাউনে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সত্যতা…
-

তারাগঞ্জে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সিসি নিউজ।। তারাগঞ্জে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে। সকালে তারাগঞ্জ হাইওয়ে থানায় কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচন সভা। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন রংপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, গঙ্গাচড়া…
-

তারাগঞ্জ হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) বিকেল ৩টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের বালাবাড়ীস্থ তারাগঞ্জ হাইওয়ে থানার হল রুমে ওই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের রংপুর হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহিদুর রহমান চৌধুরী। তারাগঞ্জ…
-

তারাগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৫
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী ইজিবাইকটি তারাগঞ্জ থেকে সৈয়দপুরের দিকে…