• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের তারাগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাববর হোসেন বলেন, “সমাজকে দক্ষ করে বিদেশ পাঠালে দেশ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। অদক্ষ হয়ে বিদেশে গিয়ে সর্বস্ব হারিয়ে ফিরে আসার চেয়ে যাওয়ার আগে নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য জেনে নেওয়া জরুরি।”  ইউএনও মোনাববর হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, “তারাগঞ্জের মানুষ সহজ-সরল হওয়ায় তারা মানব পাচারের ঝুঁকিতে থাকে। উন্নত জীবনের আশায় সহায়-সম্বল বিক্রি করে অনেকে বিদেশে গিয়ে ব্যর্থ হয়ে ফিরছেন। তাই এই মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।” ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এই উপজেলা কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, “দালাল চক্রের প্রলোভন এড়িয়ে চলতে হবে। ইউরোপে যাওয়ার মোহে পড়ে কেউ যেন ‘গেম’ বা জিম্মি না হয়, সে বিষয়ে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন।” উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, “স্কুল-কলেজ পর্যায়ে সম্ভাব্য বিদেশগামীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক এমআরএসসি কো-অর্ডিনেটর শামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ্ মাহমুদুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান, তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর মাহমুদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশ-ফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ