• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৫

সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী ইজিবাইকটি তারাগঞ্জ থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি নেংটিছেঁড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে আসা রংপুরগামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের পেছনে থাকা একটি ট্রাক ওই ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন যাত্রী মারা যান।

ঘটনাস্থলে নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও  বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)।

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক, ট্রাকসহ ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ