• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত কিশোরেরা হলো অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। তারা দুজনেই জীবিকার তাগিদে ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করত এবং ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরেছিল। এই অকাল মৃত্যুতে পরিবার দুটির একমাত্র উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে পুরো তেলিপাড়া গ্রাম। একই গ্রামে পাশাপাশি বাড়ি হওয়ায় শৈশব থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে অহিদ ও মাসুদ গ্রামের আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত কাশিয়াড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। দুপুর ১২টার দিকে তারা নদীতে নামলে সাঁতার না জানা অহিদ ও মাসুদ রানা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের ছটফট করতে দেখে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে।

উদ্ধারের পর অহিদ ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে গুরুতর অবস্থায় মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে তেলিপাড়া গ্রামে দেখা যায়, পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুটি পরিবারের একমাত্র পুত্রসন্তানদের এমন অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে যাওয়া মাসুদ রানা নামের এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ