Tag: করোনা

  • এক দিনের ব্যবধানে দিনাজপুরে আরও দুই করোনা রোগী

    এক দিনের ব্যবধানে দিনাজপুরে আরও দুই করোনা রোগী

    সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করার পর বৃহস্পতিবার (২৬ জুন) আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে…

  • দিনাজপুরে দুই করোনা রোগী সনাক্ত

    দিনাজপুরে দুই করোনা রোগী সনাক্ত

    সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। আক্রান্তরা হলেন দিনাজপুর…

  • দেশে ৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু

    দেশে ৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু

    সিসি নিউজ ডেস্ক।। নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুই মাসের বেশি সময় ধরে কোনো মৃত্যু না থাকলেও আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনের নমুনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার…

  • জেকেজির সাবরিনাসহ আটজনের ১১ বছরের কারাদণ্ড

    জেকেজির সাবরিনাসহ আটজনের ১১ বছরের কারাদণ্ড

    সিসি নিউজ ডেস্ক।। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার দায়ে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১১ মাসের কারাদণ্ডে দণ্ডিত…

  • নীলফামারী জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

    নীলফামারী জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

    সিসি নিউজ ।। নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকালে করোনা পজিটিভ আসে তার। ঢাকায় ডিসি সম্মেলন শেষে গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারীতে আসেন নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, রোববার সকালে নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয় বার র‍্যাপিড…

  • করোনায় বাড়ল মৃত্যু ও শনাক্তের হার

    করোনায় বাড়ল মৃত্যু ও শনাক্তের হার

    সিসি নিউজ ডেস্ক ।। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৮৭। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

  • নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু

    নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু

    নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মেডিক্যাল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা ইসলাম উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নীলফামারী সদরের ৩…

  • সংক্রমণ বাড়লেই বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

    সংক্রমণ বাড়লেই বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক ।। দেশে চলমান করোনা সংক্রমণের মাত্রা এখনো ৫ শতাংশের ওপরে। তারপরও ঝুঁকি নিয়ে আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান চালু করছে সরকার। তবে সংক্রমণের তীব্রতা আবারও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি…

  • দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল

    দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল

    সিসি নিউজ ডেস্ক ।। কিছুতেই থামানো যাচ্ছে না প্রাণঘাতী করোনার তাণ্ডব। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে সারাদেশে করোনার সংক্রমণ রোধে চলছে ‘সর্বাত্মক লকডাউন’র দ্বিতীয় দিন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে। সেই সাথে গত ২৪ ঘণ্টায়…

  • আত্রাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

    আত্রাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাজারে মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যার এবাদুর রহমান প্রামানিক, ফাউন্ডেশনের সদস্য আহসান হাবিব, আতিক দেওয়ান, রিপন হোসেন,…

  • মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা, করোনা ভাইরাস ঝুঁকি এবং হাত ধোয়া

    মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা, করোনা ভাইরাস ঝুঁকি এবং হাত ধোয়া

    মাসুম আহমেদ পাটওয়ারী।। বর্তমানে মানব জাতি এক ভয়ংকর ভাইরাসের সম্মুখীন যা কোভিড-১৯ বা করোনা ভাইরাস নামে পরিচিত। এখন পর্যন্ত বিশ্বের ১৭১ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই এই সংক্রান্ত তথ্য উপাত্ত আমরা সবাই কম বেশি জানতে পারছি। বাংলাদেশেও এই ভাইরাসের আস্ফালনে জনমানব আতঙ্কিত। বহুল জনবসতিপূর্ন এই দেশে করোনা ভাইরাস সক্রিয় ভাবে ছড়িয়ে পড়লে তা…

  • জনতার কারফিউতে সারা ভারত স্তব্ধ

    জনতার কারফিউতে সারা ভারত স্তব্ধ

    আন্তর্জাতিক ডেস্ক, ২২ মার্চ ।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে জনতা কারফিউ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এই কারফিউয়ের ডাক দেন। জনতার কারফিউতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ভারত। দেশটিতে রবিবার সকাল থেকে রাস্তায় তেমন কোনো যানবাহন চলছে না। বন্ধ রয়েছে রেলও। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে রাস্তাঘাট শূন্য। এখন অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা…

  • পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত

    পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত

    সিসি ডেস্ক, ২২ মার্চ ।। বাংলাদেশের পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওয়াসফিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর…

  • এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত

    এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত

    সিসি ডেস্ক, ২২ মার্চ ॥ আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে শনিবার (২১ মার্চ) এই পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের সব শিক্ষাবোর্ড। শনিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড…

  • নীলফামারী জেলায় হোম কোয়ারেন্টানে ১৪৫: সৈয়দপুরে ১৭

    নীলফামারী জেলায় হোম কোয়ারেন্টানে ১৪৫: সৈয়দপুরে ১৭

    সিসি নিউজ, ২২ মার্চ ।। নীলফামারীতে গত ২৪ ঘন্টায় (আজ রোববার সকাল ৯টা পর্যন্ত) বিদেশ ফেরত নতুন করে আরো ৪১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টানে থাকা এক চীনা নাগরিকসহ প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। এর মধ্যে সৈয়দপুরে ১৭ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গতকাল শনিবার ১৪ চীনা নাগরিকসহ বিদেশ ফেরত…

  • গুজব ছড়ানো সেই চিকিৎসক গ্রেপ্তার

    গুজব ছড়ানো সেই চিকিৎসক গ্রেপ্তার

    সিসি নিউজ, ২১ মার্চ ।। ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে দেশব্যাপী ভাইরাল হওয়ার ‘হ্যালো রোহান’ শিরোনামে ৩৫ সেকেন্ডের অডিও ক্লিপে গুজব ছড়ানো সেই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসকের নাম ইফতেখার আদনান। তিনি চট্টগ্রামের ইউএসটিসি থেকে পাশ করা একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। শনিবার (২১…

  • করোনা ভাইরাস: স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল

    করোনা ভাইরাস: স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল

    ঢাকা, ২১ মার্চ ।। করোনা ভাইরাসের কারণে ২৬ শে মার্চ সাভার জাতীয় স্মৃতিসোধ ও বঙ্গভবনে স্বাধীনতা অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়। এর আগে আজ বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংসদের সিনিয়র সচিব…

  • দেশের সকল হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

    দেশের সকল হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

    সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনার বিস্তার রোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। চিঠিতে দেশের সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে,…

  • করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু

    সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। আর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত…

  • নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

    নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

    নীলফামারী প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রম শুরু করেছে নীলফামারী পৌরসভা। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পৌরসভা পর্যায়েও পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে কার্যক্রম পরিচালনায়। পৌরসভা পর্যায়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং সচিব মশিউর রহমানকে সদস্য সচিব নির্বাচন করে পুরো কাজ মনিটরিং করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে অবহিতকরণ সভাও।…