• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে দুই করোনা রোগী সনাক্ত

সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। আক্রান্তরা হলেন দিনাজপুর পৌরসভা এলাকার তানজিলা সুলতানা (৫০) ও দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহবুবুল হক (২২)। তানজিলা সুলতানা অসুস্থতা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। পরে আজ (মঙ্গলবার) পরীক্ষা করা হলে তার করোনা সনাক্ত করা হয়।
দিনাজপুর সিভিল সার্জন কার্যাুলয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান জানান, দিনাজপুরে দুইজন রোগীর করোনা সনাক্ত হয়েছে। তাদের দুইজনকেই নিজ আবাসস্থলে আইসোলোশনে রাখা হয়েছে। তিনি আরও জানান, এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দিনাজপুরে মোট ১ লাখ ১ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ হাজার ৫৪ জনের করোনা সনাক্ত করা হয়। আর করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় ৩শত জন মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ