Tag: হাসপাতাল
-

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আটক
সিসি নিউজ।। নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট…
-

১ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের সুযোগ
সিসি নিউজ।। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি) ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের…
-

সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির
বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। রেলওয়ে সূত্রে…
-

সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হতে সাথি আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনেস্টিক নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথি আক্তার সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী। তাদের একটি সন্তান…
-

নীলফামারীতে চীনের উপহারের ১০০০ শয্যার হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শনে সচিব
সিসি নিউজ।। নীলফামারীতে চীনের উপহারের এক হাজার শয্যার জেনারেল হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার বেলা ১২টার দিকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস মাঠে হাসপাতাল জন্য নির্ধারিত ২৫ একরের ওই জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় দ্রুত সময়ে কাজ শুরু…
-

সংসদ নির্বাচন: দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়ে সারা দেশে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায়…
-

এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক সার্জারির পর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘উনার (হাদির) মাথায় বুলেটের আঘাত আছে। বুকে এবং পায়েও আঘাত আছে।…
-

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এর সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যবহৃত হওয়ায় জরুরি মুহূর্তে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে দুর্ভোগে পড়ছেন তাদের স্বজনরা। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় রোগীর…
-

সৈয়দপুরে হাসপাতালের কর্মচারীদের বেতনের সাড়ে ১১ লাখ টাকা আত্মসাত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৮ কর্মচারী বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ ১০ মাসের বেতনের ১১ লাখ ৪৮ হাজার ৪৮০ আত্মসাত করে নিয়োগদানকারী ঠিকাদার লাপাত্তা রয়েছে। এতে ওই ভুক্তভোগীদের মধ্যে জুয়েল ইসলাম নামের একজন পরিচ্ছন্নতাকর্মী ইতিমধ্যে আত্মহত্যার চেস্টাও করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়। এ নিয়ে ওই…
-

দিনাজপুরে দুই করোনা রোগী সনাক্ত
সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। আক্রান্তরা হলেন দিনাজপুর…
-

চীনের উপহারের হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন
সিসি নিউজ।। চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সদরের দারোয়ানী সুতাকল মাঠের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এসময় চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি…
-

নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে চীন
সিসি নিউজ ডেস্ক।। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেছেন, বাংলাদেশে চীনের সহয়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে চীন। প্রথমিকভাবে ১৬ একরের মতো একটি জায়গা নির্বাচন করা হয়েছে। এটার দেখভাল করছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর একটি হাসপাতাল তৈরি করা হবে সাভার ধামরাইয়ে। এটি হবে পুর্নবাসন প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন…
-

রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগে উত্তপ্ত: কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের
সিসি নিউজ ডেস্ক।। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা। অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে…
-

স্বাস্থ্য মন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আজ রোববার (১৪ জুলাই) বিকেলে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর ১০০ বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগসহ ফার্মেসি ও ডেন্টাল ইউনিট ঘুরে সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী…
-

নিবন্ধন ছাড়াই চলছে রাজধানীর বড় বড় হাসপাতাল
সিসি নিউজ ডেস্ক।। বছরের শুরুতে সরকার ঢাকঢোল পিটিয়ে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরু করলেও খোদ রাজধানীতেই বেশ কিছু বড় বেসরকারি হাসপাতাল চলছে নিবন্ধন ছাড়া। তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর গত জানুয়ারি মাসে নিবন্ধন না থাকা ১ হাজার ২৭টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের (ক্লিনিক, ডায়াগনস্টিক, ব্লাড ব্যাংক) তালিকা করেছিল। তালিকাটি ছিল সারা দেশের। অনেক…
-

সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা
সিসি নিউজ।। হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্রাদি ও অনুমোদনের সনদ না থাকায় সৈয়দপুরের মা হাসপাতালের কার্যক্রম স্থগিত ও অর্থদন্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৮ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালিয়ে কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এটি সৈয়দপুরে শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও…
-

সৈয়দপুরে স্থাপিত হচ্ছে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের…
-

নীলফামারী ও সৈয়দপুরে ছড়াচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৫
সিসি নিউজ।। নীলফামারীর প্রত্যন্ত গ্রামে ছড়াচ্ছে ডেঙ্গু। গতকাল রোববার আব্দুর রাজ্জাক (৪০) নামের একজন এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন নীলফামারী জেনারেল হাসপাতালে। তিনি পেশায় একজন কৃষক। জেলার জলঢাকা উপজেলার প্রত্যন্ত অঞ্চল পূর্ব বালা গ্রামে তার বাড়ি। এলাকার বাইরে ঢাকা বা অন্য কোন স্থানে ভ্রমন না করেও তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানান। এদিকে গত…
-

জয়পুরহাটে শ্যামলী পরিবহনের বাসের চাপায় অটোভ্যানের যাত্রী নিহত
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন তিন চাকার ব্যাটারীচালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ফারুক হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালক বাবু হোসেন (৩২)। তিনি…
-

অন্ধকারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল!
সিসি নিউজ ।। বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরী ও বহিঃবিভাগে। এর মধ্যে কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে শনিবার বেলা ১১ টার আগেই রোগী দেখা বন্ধ করে বাড়ি চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে হাসপাতাল চত্বরে ভিক্ষোভ প্রদর্শন করেছেন রোগীর…