• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বাস্থ্য মন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আজ রোববার (১৪ জুলাই) বিকেলে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর ১০০ বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগসহ ফার্মেসি ও ডেন্টাল ইউনিট ঘুরে সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হাসপাতালে এসে পৌছালে নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক আরশাদ হোসেন ও আরএমও ডা. নাজমুল হুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই- আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল দেনকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেন এবং বিভিন্ন তথ্য বহুল একটি ফাইল মন্ত্রীর হাতে তুলে দেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ব্যাপারে আমি সব কিছু অবগত রয়েছি। আর হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়াও হাসপাতালের লোকবল সংকট নিরসন, বিভিন্ন ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের যে সমস্যা তা শীঘ্রই সমাধান করা হবে বলে জানান। এ সব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলমকে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য বলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ