Tag: এমপি
-

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
সিসি নিউজ ডেস্ক।। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র…
-

এবার মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ
সিসি নিউজ ডেস্ক।। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের পর তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত…
-

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাক-বিতন্ডা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে এমপির মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ওই ঘটনা ঘটে। এমপিদ্বয় হলেন নীলফামারী-৪ আসনের জামায়াত ইসলামীর সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপি’র সংরক্ষিত নারী সাংসদ বিলকিস ইসলাম। সূত্র মতে, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)…
-

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা এমপি মুনতাকিমের বক্তব্য এক্সপাঞ্জ
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। রোববার (২১ জুন) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের…
-

মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ
সিসি নিউজ ডেস্ক।। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা…
-

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সিসি নিউজ।। দিনাজপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ (সদর) তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।…
-

নির্বাচনী প্রচারণায় হামলা: বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে।বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক…
-

নীলফামারীর ৪ মামলায় গ্রেফতার সাবেক এমপি নূর
সিসি নিউজ।। নীলফামারীর চার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে ভার্চুয়ালী নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওই গ্রেপ্তার আদেশ প্রদান করা হয়। নীলফামারীতে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুইটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ…
-

সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ঢাকা- ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে জয়ী…
-

নীলফামারী আদালতে জনরোষের মুখে সাবেক এমপি আফতাব
সিসি নিউজ।। আদালতে হাজির হতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাকে দেখে আদালত প্রাঙ্গন ভুয়া ভুয়া শ্লোগানে মুখরিত হয়ে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী…
-

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার
সিসি নিউজ।। নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তাকে রংপুর নগরীর সেনপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গত ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের…
-

নীলফামারীতে সাবেক মন্ত্রী নূরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
সিসি নিউজ।। নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামন নূরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) নীলফামারী সদর আমলী আদালত-১ এ ওই মামলা দায়ের হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। শেখ হাসিনার পতনের পর…
-

সৈয়দপুরে পানিপ্রবাহ বন্ধ করায় পানিবন্দি কয়েকশ মানুষ, সড়ক অবরোধ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পাড় তৈরি করে ব্রীজের নিচ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানিতে ডুবে গেছে প্রায় একশ একর ফসলি জমি, পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকশ পরিবার। এর প্রতিবাদে রোববার দুপুরের দিকে দিনাজপুর-সৈয়দপুর সড়ক অবরোধ করেন ভুক্তভোগিরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। পরে…
-

স্বাস্থ্য মন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আজ রোববার (১৪ জুলাই) বিকেলে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর ১০০ বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগসহ ফার্মেসি ও ডেন্টাল ইউনিট ঘুরে সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী…
-

নীলফামারীতে ১৫০ জন নারীর মাঝে সঞ্চয়ের চেক বিতরণ
সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১৫০ জন নারী কর্মীর সঞ্চয়কৃত ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচিতে এলজিইডির…
-

বিএনপির কোন আন্দোলন সফল হয়নি, জনগণ তাদের বিশ্বাস করে না- অর্থমন্ত্রী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিয়মিত নতুন আইডিয়া নিয়েই কাজ করছেন। তাঁর সব আইডিয়া আজ সফল; শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল সড়ক, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ আরো অনেক উন্নয়নে হাত দিয়েই তিনি সফল হয়েছেন। অন্যদিকে বিরোধীরা তো কিছু করতে পারেনি তারা আগুন সন্ত্রাস করে জানমালের ক্ষতিতে ব্যস্ত। তাদের কোন আন্দোলন…
-

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিসি নিউজ।। রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ( ২১ জানুয়ারি) বেলা ১১টায় শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।…
-

সৈয়দপুরে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। শনিবার দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সিদ্দিকুল আলম এমপি বলেন, আমি বিগত সময়ে বিভিন্নভাবে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। এ জন্য আমি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। আগামীর পথ চলায়ও আমি সৈয়দপুরের সকল…
-

শেখ হাসিনার ওপরে জনগণ আস্থা রেখেছেন: আসাদুজ্জামান নূর
সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনে আসাদুজ্জামান নূর পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এই দেশের জনগণ আজকে আশ্বস্ত বোধ করছেন, তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে আস্থা…
-

নীলফামারী-৪ আসনে নৌকার প্রার্থীর দাবিতে মতবিনিময় সভা
সিসি নিউজ।। নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী দেওয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল। কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মসিউর…