• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পানিপ্রবাহ বন্ধ করায় পানিবন্দি কয়েকশ মানুষ, সড়ক অবরোধ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পাড় তৈরি করে ব্রীজের নিচ দিয়ে পানি  প্রবাহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানিতে ডুবে গেছে প্রায় একশ একর ফসলি জমি, পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকশ পরিবার। এর প্রতিবাদে  রোববার  দুপুরের দিকে দিনাজপুর-সৈয়দপুর সড়ক অবরোধ করেন ভুক্তভোগিরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। পরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম এসে সমস্যা নিরসনের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে এদিন সকালে পৌর কার্যালয়ের সামনে মানবন্ধন ও পৌর কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করে তারা।
এসব কর্মসূচীতে বক্তব্য রাখেন ভুক্তভোগী জবেদুল, সাবেক কাউন্সিলর সরকার কবির উদ্দিন, উমর শরিফ, মো: রাজু, আজম, সিরাজুল ইসলাম, বাদল প্রমূখ।
বক্তারা বলেন, পৌর ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের পানি স্থানীয় দহলা ব্রীজ দিয়ে বের হয়ে যায়। কিন্তু ওই ব্রীজের কাছে পুকুরের পাড় তৈরি করে পানি প্রবাহে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী  মহল। এর ফলে একটু বৃষ্টি হলে পানি বাড়িতে প্রবেশ করছে এবং ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। গত কয়েকদিন টানা অতিবৃষ্টিতে হাটু পানিতে ডুবে গেছে আমাদের জমির ফসল, পানিবন্দি হয়ে দুর্ভোগে পোহাচ্ছে কয়েকশ মানুষ। এ সমস্যা দীর্ঘদিনের। কিন্তু পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এই সমস্যার সমাধান না হলে কাফনের কাপড় পড়ে পৌরসভা অবরোধসহ কঠোর আন্দোলনে যাবার হুমকি দেন তারা।
পরে সেখানে সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে সরে দাড়ান অবরোধকারীরা।
এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, উভয়পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।  আশা করছি এটি দ্রুত সমাধান হবে।
এ নিয়ে কথা হলে সংসদ সদস্য সিদ্দিকুল আলম জানান, ভুক্তোভোগিদের অভিযোগ সরেজমিনে গিয়ে শুনেছি। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ