Tag: সংসদ
-

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
সিসি নিউজ ডেস্ক।। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর…
-

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ
সিসি নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এবং তাদের দেওয়া ব্যারিকেড সরিয়ে দেয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন বটতলার গেটে অবস্থান নেয় পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান…
-

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট
সিসি নিউজ ডেস্ক।। সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। তবে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ সোমবার জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে…
-

সংসার চালাতে শিক্ষকরা দ্বিতীয় চাকরিতে বাধ্য হন: প্রধানমন্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে দ্বিতীয় কাজ বা কৃষিকাজে যেতে বাধ্য হন। শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরের মধ্যে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।…
-

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা এমপি মুনতাকিমের বক্তব্য এক্সপাঞ্জ
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। রোববার (২১ জুন) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের…
-

নির্বাচনে অর্থের উৎস খুঁজতে ইসলামী ব্যাংকের লেনদেন তদন্তের দাবি এ্যানির
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ অর্থের ব্যবহারের বিষয়টি সামনে আনেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী…
-

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আর নেই
সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আর নেই। ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শামসুদ্দোহা বাংলাদেশ কমিউনিষ্ঠ পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। পঞ্চম জাতীয়…
-

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার
সিসি নিউজ ডেস্ক।। ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, ‘আজ আমরা…
-

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছে
সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।
-

সংসদ সদস্যের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা
।।মো. আলাউদ্দিন আলী।। অনেক শংকা, অনিশ্চয়তা অতিক্রম করে সাফল্যের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল ১২ ফেব্রুয়ারী’২০২৬। ছোট খাটো কিছু ঘটনা থাকলেও এটা নির্দিধায় বলা যায় স্বাধীনতার পর এ নির্বাচনটি সুষ্ঠুতার দিক দিয়ে ভবিষ্যতের জন্য মাইল ফলক হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্খিত অনেক না পাওয়ার মনোকষ্টের মধ্যে এটা একটা বড় প্রাপ্তি হিসেবে যোগ হলো…
-

মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ
সিসি নিউজ ডেস্ক।। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা…
-

নীলফামারীর দু’টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা। অবশিষ্ট আসন নিয়ে জল্পনা-কল্পনা
সিসি নিউজ।। নীলফামারী জেলার চারটি সংসদীয় আনের মধ্যে দুটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় ওই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দুই সম্ভাব্য প্রার্থী হলেন নীলফামারী-২ (সদর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল ও নীলফামারী-৪…
-

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ অনুমোদন
সিসি নিউজ ডেস্ক।। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদন করার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়। বিধিমালা অনুযায়ী, বেরোবি কেন্দ্রীয় সংসদের ১৫টি পদ থাকবে।…
-

নীলফামারীর ৪ মামলায় গ্রেফতার সাবেক এমপি নূর
সিসি নিউজ।। নীলফামারীর চার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে ভার্চুয়ালী নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওই গ্রেপ্তার আদেশ প্রদান করা হয়। নীলফামারীতে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুইটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ…
-

নীলফামারীতে সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলার ডোমার ও ডিমলা উপজেলা ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ডিমলা উপজেলা এবং বেলা ১২টায় ডোমার উপজেলা বিএনপি এবং বিকালে জেলা যুবদলের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির…
-

দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমানের নাম ঘোষণা
বীরগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি।। জাতীয় সংসদের-৬ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে বিকাল ৩ টায় দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেন্দ্রীয়…
-

সৈয়দপুরে পানিপ্রবাহ বন্ধ করায় পানিবন্দি কয়েকশ মানুষ, সড়ক অবরোধ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পাড় তৈরি করে ব্রীজের নিচ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানিতে ডুবে গেছে প্রায় একশ একর ফসলি জমি, পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকশ পরিবার। এর প্রতিবাদে রোববার দুপুরের দিকে দিনাজপুর-সৈয়দপুর সড়ক অবরোধ করেন ভুক্তভোগিরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। পরে…
-

নীলফামারীতে দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী…
-

দ্বাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ
সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।…
-

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ বুধবার
সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন। চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে,…