• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

নীলফামারীতে দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, দীপক চক্রবর্তী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায়, অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ছয় হাজার দুইশত করে টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৪ জোড়া বেঞ্চ , ৮৫টি ফুটবল, ৩৪টি ভলিবল, ৫জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০টি হুইল চেয়ার ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের ঈদ উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ