• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

সিসি নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এবং তাদের দেওয়া ব্যারিকেড সরিয়ে দেয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন বটতলার গেটে অবস্থান নেয় পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় আসাদগেট-খামারবাড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সেখানে সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে আন্দোলনের মধ্যেই বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ