সিসি নিউজ।। রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ( ২১ জানুয়ারি) বেলা ১১টায় শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইমতিয়াজ, মো. মোস্তফা, আলহাজ্ব মো. জোবায়ের আলম জুবায়ের, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারী রোটারিয়ান শাহ্ আহসান হাবীব, রোটাঃ দেলোয়ার হোসেন সরকার, রোটাঃ তারিকুল আলম তারিক,রোটাঃ মাজেদুল ইসলাম, রোটাঃ আজহার সরকার রানা, রোটাঃ এ্যাড. খালিদ ইকবাল, রোটাঃ মমতাজ মিন্টু, রোটাঃ আলহাজ্ব মাহবুব আলম, রোটাঃ আবু আসলাম, মোবাশ্বের আলম প্রিন্স, রোটাঃ কোহিনুর বেগম, রোটাঃ খালেকুজ্জামান বুলু, রোটাঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই দিন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়,দুস্থ ও শীতার্ত সাড়ে চার শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।