• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তাকে রংপুর নগরীর সেনপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গত ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি।

পুলিশ কমিশনার আরও জানান, ৪ আগস্ট সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এছাড়া তিনি নীলফামারী সদর ও ডিমলা থানায় পৃথক দুটি হত্যা চেস্টা মামলার আসামি। গ্রেফতারের পর তাকে সদর থানায় নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ