• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১৫০ জন নারীর মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১৫০ জন নারী কর্মীর সঞ্চয়কৃত ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচিতে এলজিইডির অধীনে বাস্তবায়িত প্রকল্পে উপজেলার ১৫ ইউনিয়নে চার বছর মেয়াদে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ছিলেন এসব নারী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান জ্যোর্তিময় রায়, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেষ্ঠ সহকারী প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায় প্রমুখ।

সদর উপজেলা প্রকৌশলী বিরল রায় জানান, পল্লী কর্মসংস্থান ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি-আরইআরএমপি-৩ এর আওতায় ২০২০ সালের মে মাস থেকে শুরু করে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণ কর্মূচিতে নিয়োজিত ছিলেন এসব নারী। চার বছরে আয় থেকে প্রতিজনের সঞ্চয় জমা হয়েছে এক লাখ ২০ হাজার ২১২টাকা করে। সে হিসেবে ১৫০ জনের মাঝে মোট ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। এই অর্থ তারা কর্মসংস্থানের জন্য ব্যয় করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ