• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চীনের উপহারের হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সদরের দারোয়ানী সুতাকল মাঠের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এসময় চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন প্রমুখ।।

বক্তারা ভৌগোলিক অবস্থানসহ আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকা এবং এ জেলার উত্তরা ইপিজেডে ব্যাপক চায়না নাগরিকের অবস্থানের কারণে চীনের উপহারের ওই হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবি জানান। ওই হাসপাতাল স্থাপনের জন্য উত্তরা ইপিজেডে পর্যপ্ত সরকারি জমি রয়েছে বলে জানান এসময়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ