Tag: বাংলাদেশ
-

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
বাসস।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক…
-

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, সতর্কতা জারি বাংলাদেশেও
সিসি নিউজ ডেস্ক।। ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে সাইবার হামলাকারীরা। এর পরিপ্রেক্ষিতে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। ‘পিএইচপি২শেল’ (PHP2Shell)…
-

বিদ্যুৎ খাতের পুরোনো বোঝা না কমিয়েই নতুন সক্ষমতার পরিকল্পনা
বিশেষ প্রতিনিধি।। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করেছে সরকার। এতে জ্বালানি সরবরাহ বাড়ানো, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ, এলএনজি আমদানির অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৩১ সালের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে। সরকারের কৌশলগত ফ্রেমওয়ার্ক অনুযায়ী, খুলনা ও বরিশালে দুটি…
-

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত
সিসি নিউজ ডেস্ক।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। আজ নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে…
-

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ
সিসি নিউজ ডেস্ক।। কার্ডিফে ২০০৫ সালের মোহাম্মদ আশরাফুল-আফতাব আহমেদদের উদ্যাপনের দৃশ্যটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয়ের পর দেশের সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছিল ‘ক্যাঙ্গারু-বধ’ নিয়ে। মাঝে কেটে গেছে ২১ বছর। এই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ানডেতে জয় পায়নি বাংলাদেশ। অবশেষে মিরপুরে আজ ফুরোল দীর্ঘ ২১ বছরের অপেক্ষা। দীর্ঘ…
-

মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো তেল শোধনাগার
সিসি নিউজ ডেস্ক।। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। আগামী ১০ মের আগে রিফাইনারি চালু করার কোনো সম্ভাবনা…
-

বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প দল স্কটল্যান্ড
সিসি নিউজ ডেস্ক।। নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি। মোস্তাফিজুর রহমান ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে…
-

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন
সিসি নিউজ ডেস্ক।। ২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সশস্ত্র…
-

এশিয়া কাপে বাংলাদেশ
সিসি নিউজ ডেস্ক।। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে সি গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া…
-

চীনের উপহারের হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন
সিসি নিউজ।। চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সদরের দারোয়ানী সুতাকল মাঠের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এসময় চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি…
-

ভারতীয় গণমাধ্যমে ধর্মান্তরিত না হওয়ায় সনাতনী মা-মেয়েকে খুনের খবরটি গুজব
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের খানসামা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় উদ্দেশ্যমূলক অপতথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যম। তাঁদের দাবি, ধর্মান্তরিত হতে না চাওয়ায় আক্রোশে হিন্দু পরিবারকে খুন করে ঝুলিয়ে রাখা হয়। তবে নিহতের পরিবার বলছে, এমন দাবি একেবারেই অমূলক ও অস্বস্তিকর। ভারতীয় গণমাধ্যম টিভি-৯ বাংলাসহ কয়েকটি গণমাধ্যমে ‘বাংলাদেশে হিন্দু পরিবারকে ধর্ম…
-

“মাসোহারার লোক দিয়ে ব্যাংকে টাকা ছাপিয়ে ভুয়া রিজার্ভ”
সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ শনিবার রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি…
-

চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ
সিসি নিউজ ডেস্ক।। ডেনিম জিন্স প্যান্ট মাত্র ৯ ডলারে, তাও ইউরোপ-আমেরিকায়! চোখ কপালে ওঠার কথা বটে। সেকেন্ডহ্যান্ড অর্থাৎ একবার ব্যবহৃত পোশাকের কথা বলছি না। একেবারে আনকোরা হাল ফ্যাশনের কেতাদুরস্ত পোশাক নিয়ে কথা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে জিনসের দাম গড়ে ১৫০ ডলারের বেশি এবং ব্রিটেনে সর্বনিম্ন ৩৭ ডলার থেকে সর্বোচ্চ ৯ হাজার ডলারের জিনস বিক্রি হয়।…
-

ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশু দেশে ফিরল
সিসি নিউজ ডেস্ক।। ভারতে পাচারের শিকার ২০ নারী, শিশুকে উদ্ধারের পর স্বদেশ প্রত্যাবাসন আইনে দেশে ফেরত পাঠিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময় তাঁরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়েছিল। বাংলাদেশে ফেরার পর…
-

মিয়ানমার সংকট নিয়ে বাংলাদেশের জন্য ডোনাল্ড লুর সতর্কবার্তা
সিসি নিউজ ডেস্ক।। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ এই অঞ্চলে গভীর নিরাপত্তাসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে ‘দ্য ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন: মেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি’ শীর্ষক একটি অনুষ্ঠানে এ…
-

পায়ে হেঁটে সৈয়দপুরে নেপালি যুবক
সিসি নিউজ ।। ২৭ বছর বয়সী যুবক ‘ইঃ এখন সৈয়দপুরে। তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকার বাসিন্দা। শখ থেকেই পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন এই যুবক। নেপাল ভারত, শ্রীলঙ্কা হয়ে এবার পৌঁছেছেন বাংলাদেশে। এরই মধ্যে টেকনাফ থেকে হেঁটে রওনা দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তিনি আজ রবিবার সৈয়দপুরে ইকু হেরিটাইজ হোটেল এন্ড রিসোর্টে রাত্রিযাপন করছেন। রবিবার…