দেশের সকল হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনার বিস্তার রোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে দেশের সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনার অংশ হিসেবে কভিড-১৯ এর বিস্তার রোধে হাসপাতালগুলোতে ভিজিটিং সময় স্থগিত করা হল। রোগীর সাথে এটেন্ডেন্ট নিরুৎসাহিত করতে হবে এবং অতি প্রয়োজনে একজন রোগীর সাথে একজন এটেনডেন্ট থাকার অনুমতি দেয়া যেতে পারে।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *