করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু

সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। আর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

তিনি আরো জানান, সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারান্টাইনে রয়েছেন। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন। নতুন করে আরো চারজনের শরীরে করোনা পাওয়া গেছে।

এদিকে দেশে করোনার বিস্তাররোধে এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *