আত্রাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাজারে মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যার এবাদুর রহমান প্রামানিক, ফাউন্ডেশনের সদস্য আহসান হাবিব, আতিক দেওয়ান, রিপন হোসেন, আবু হানজালা, সাদিকুল ইসলাম, আব্দুল্লাহ আল কাফি, নাইম ইসলাম, নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আহসান হাবিব সাংবাদিকদের জানান, প্রবাস থেকে ফাউন্ডেশনের সভাপতি বনি ইসলাম বাবু ও সম্পাদক ইয়াছিন আলী মন্ডলের নেতৃত্বে সিংহভাগ আর্থিক সাহায়তার মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে দুই ঈদে খাদ্য সামগ্রী এবং শীতে কম্বল বিতরণ করা হয়। ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার ১ হাজার ৫’শ মাস্ক এবং সচেতনতা হ্যান্ডবিল বিতরণ করা হলো।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *