নীলফামারী জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

সিসি নিউজ ।। নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকালে করোনা পজিটিভ আসে তার।

ঢাকায় ডিসি সম্মেলন শেষে গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারীতে আসেন নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, রোববার সকালে নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয় বার র‍্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এরপর থেকে সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।

গত ১৬ জানুয়ারী জেলা প্রশাসক হিসেবে নীলফামারীতে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *