Tag: গাইবান্ধা

  • মজলিসের খাবার খেয়ে ৫০০ জনের বেশি অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০

    মজলিসের খাবার খেয়ে ৫০০ জনের বেশি অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০

    বিশেষ প্রতিনিধি।। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ্যদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে অন্যরা চিকিৎসা নিচ্ছেন। আজ ‎শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইলতুতমিশ…

  • শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত

    শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত

    গাইবান্ধা প্রতিনিধি।। গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনে হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁরা নিহত তৌফিকের স্ত্রী সেতু মনি, ভাই হারুন…

  • প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের…

  • পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন

    পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন

    গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোষাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত চিকিৎসাধীন অবস্থায় নিহত তৌফিক মিয়া দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে। রাতেই ঢাকার গাজীপুর অ্যাম্বলেন্সে…

  • গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার

    গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার

    সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায়  মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯)  গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা…

  • ছাত্রীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

    ছাত্রীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি।। মাদ্রাসার শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু সাইদ (৩৬) গোবিন্দগঞ্জ পৌর শহরের লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। তিনি ওই উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মোজাম্মেল হকের…

  • বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

    বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

    সিসি নিউজ।। উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আয়োজনে এ সমাবেশ করা হয়। বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী…

  • শাশুড়ি হত্যা মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

    শাশুড়ি হত্যা মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

    বিশেষ প্রতিনিধি।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাশুড়ি মাহমুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জামাই বিরাজ আলীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরাজ আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ পুলপাড়া গ্রামের ফইম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী মাসুদুর রহমান…

  • প্রাপ্তবয়স্ক ৪ আসামীকে শিশু দেখিয়ে জামিন, ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

    প্রাপ্তবয়স্ক ৪ আসামীকে শিশু দেখিয়ে জামিন, ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

    সিসি নিউজ ডেস্ক।। জাল জন্মসনদ তৈরি করে চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ এবং আদালতের আদেশের নথিতে কাটাকাটি ও নথি গায়েবের ঘটনায় গাইবান্ধায় তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো. হকিকুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা বারের আইনজীবী…

  • সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

    সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম মিয়া…

  • গাইবান্ধায় সৌদির সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

    গাইবান্ধায় সৌদির সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

    গাইবান্ধা প্রতিনিধি।। সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করেছে কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি। দেশের প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজ বুধবার ( ২৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের…

  • ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

    ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতঘরে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাকমালিক। গত মঙ্গলবার বিকেলে খেলাধুলার সময় সেই ড্রামে পড়ে যায় তিন বছরের ছেলে আরাফ প্রামাণিক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের…

  • সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

    সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

    সিসি নিউজ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে…

  • দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে আনসার সদস্যকে প্রত্যাহার

    দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে আনসার সদস্যকে প্রত্যাহার

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই তাঁকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের পলাশবাড়ী এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রত্যাহার…

  • গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

    গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। এ সময় পিকআপে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যরা হলেন সেফালি বেগম, আরিফ মিয়া ও মাসুদা বেগম। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।…

  • রংপুরে অজ্ঞান অবস্থায় এমপি প্রার্থীকে উদ্ধার

    রংপুরে অজ্ঞান অবস্থায় এমপি প্রার্থীকে উদ্ধার

    সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাতটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায়…

  • গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৪৮

    গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৪৮

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৪৮ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ‎শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী তিন উপজেলার ৪৩টি কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে পরীক্ষার্থীদের নিজ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। কেন্দ্র…

  • সাঘাটা থানায় ঢুকে ছুরিকাঘাত দুর্বৃত্তের, এএসআই আহত

    সাঘাটা থানায় ঢুকে ছুরিকাঘাত দুর্বৃত্তের, এএসআই আহত

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে মহসিন আলী নামের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করছে এক দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে।…

  • কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

    কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধা জেলা কারাগারের ভেতরে কারারক্ষী ও এক নারী কয়েদির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় এক নারী হাজতিকে নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই হাজতির মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং নারী ইউনিটে পুরুষ ঢুকে মারপিট করেছে। এ ব্যাপারে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা মোছা. করিমন নেছা।…

  • তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

    তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধায় অভিযান চালিয়ে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমান। এ সময়…