দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল

সিসি নিউজ ডেস্ক ।। কিছুতেই থামানো যাচ্ছে না প্রাণঘাতী করোনার তাণ্ডব। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে সারাদেশে করোনার সংক্রমণ রোধে চলছে ‘সর্বাত্মক লকডাউন’র দ্বিতীয় দিন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে।

সেই সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *