• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ, বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী গ্রামের পকেট এলাকা ও বাংলাদেশের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার উভয় দেশের সীমান্তের ৮৪৮ নম্বর প্রধান পিলার ও উপপিলার ৯ এর অবস্থান। আজ শুক্রবার ভোরে উপপিলার কাছে ৪/৫ জনের একটি দল গরু ও অন্যান্য সামগ্রী পারাপারের চেষ্টা করতে থাকে।

এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক আবুল কালামের বুকের ডানদিকে গুলি লেগে তা বের হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আবুল কালামের সহযোগীরা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কাউয়ামারি বাজারের সড়কে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল কালাম শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নিহত হয়েছে। তাদের বাড়িতে গিয়েছিলাম। কালাম অবিবাহিত। তাঁর বাবা মৃত অপির উদ্দিন।’

নিহত আবুল কালামের মা মমতা বেগম বলেন, ‘কিছুদিনের মধ্যে কালামের বিয়ের কথা ছিল। কি কারণে বা অপরাধে বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করল—আমি এ হত্যার বিচার চাই।’

ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক চোরাকারবারি নিহত হয়েছে শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট পাঠাবে জেনেছি। নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, ‘সীমান্তে আহত যুবক আবুল কালামকে হাসপাতালে আনার পথে মারা যায়। লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ