• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিসি নিউজ।। সৈয়দপুর বিমানবন্দরে আব্দুর রাজ্জাক নামে এক ঢাকাগামী যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার রাত ৮ টার দিকে বিমানবন্দরে তল্লাশীকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টা ১০ মিনিটের বেসরকারি বিমানসংস্থার একটি ফ্লাইটে করে ঢাকা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাসী করে।

এ সময় তার শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা উল্লেখিত পরিমান ইয়াব উদ্ধার করা হয়। এ সময় তাঁর সাথে থাকা ফ্লাইটের যাত্রী একই এলাকার বহরেরভিটা গ্রামের আবু হোসেনের ছেলে মুছা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক দুজনই সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ