• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থরা পেল ১০ লক্ষ টাকা

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান, গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী, সোনালী ব্যাংক ব্যবস্থাপক শরিফ হাসান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, অক্টোবর মাসে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫টি গ্রাম কয়েক মিনিটের মধ্যে তছনছ করে ঘুর্ণিঝড়। এতে ব্যাপক ক্ষতি হয়। লন্ডভন্ড হয় প্রায় ৫২৩ পরিবারের ঘর বাড়ি। এসব পরিবারের মধ্যে অতি ক্ষতিগ্রস্থ ১৬৯ পরিবারের প্রতি পরিবারকে ৩ হাজার টাকা, মাঝারি ক্ষতিগ্রস্থ ১৩৯ পরিবারের প্রতি পরিবারকে ২ হাজার টাকা ও স্বল্প ক্ষতিগ্রস্থ ২১৫ পরিবারের প্রতি পরিবারকে ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। এসব ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে তিন ক্যাটাগরিতে চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয় প্রায় সাড়ে ৫ শতাধিক পরিবারের ঘর বাড়ি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ