• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে যৌথ বাহিনীর হাতে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে মাদক বিক্রির সময় ১ মাদক কারবারি ও ৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ শনিবার বিকালে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে । এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারাকারি রাজু আহম্মেদের বাড়ি হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর ইউনিয়নের উত্তর পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাদক কারবারি রাজু আহম্মেদ (৪৮)। মাদক সেবনকারীরা হলেন, একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মাসুম মিয়া (৩০), উত্তর পুষনা মাস্টারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (২২), গদা মাঝাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মুকুল হোসেন (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী তথ্য পায় যে, মাদক কারাবরি রাজু আহম্মেদের বাড়িতে মাদক বেচাকেনা চলছে। অভিযান চালিয়ে মাদক কারাবারি রাজু আহম্মেদ ও মাদক সেবনকারী ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করে। মাদক কারাবারি রাজুর পকেট হতে নেশাজাত ৯ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মামলা পূর্বক শনিবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক কেনা বেঁচার সময় মাদক কারাবারিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ