• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ৬ অনলাইন জুয়াড়ি গ্ৰেফতার

সিসি নিউজ।। নীলফামারীতে ৬ ক্যাসিনো জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের একটি বিল্ডিংয়ের কক্ষ থেকে তাদেরকে গ্ৰেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। গ্ৰেফতাররা হলেন, মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের রবিউল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৮), মোজাফফর হোসেনের ছেলে নূর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), নিতাই গাংবেড় গ্ৰামের আঞ্জু মিয়ার ছেলে শাহিন আলম বক্তা (২৬), মৃত সিদ্দিকুলের ছেলে আব্দুল আজিজ (২২) ও মজির আলীর ছেলে মানিক ইসলাম (২৮)।
পুলিশ জানায়, মাদক দ্রব্য ও আইন শৃংখলা রক্ষায় টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের জনৈক রবিউল ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি কক্ষে কয়েক জন যুবক ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলছে। খবর পেয়ে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৬ জনকে গ্ৰেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন পালিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্ৰেফতাররা অনলাইন জুয়াড়ি। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ