• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোজার আগে হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

সিসি নিউজ ডেস্ক।। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, এখন কমিশন সিদ্ধান্ত দিলেই এই ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলার তালিকা পেয়েছি। এই নির্বাচনের জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করা হবে।’

রোজার আগে উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে। সব উপজেলাই নির্বাচনযোগ্য। কারণ আপনারা জানেন যে ২০১৮ সালের মার্চের দিকে ভোট শুরু হয়েছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে সবই নির্বাচনযোগ্য হয়েছে।’

মাঝখানে রোজার আগে এসএসসি পরীক্ষা রয়েছে। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে। কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপ রোজার আগে শুরু হয়ে বাকিগুলো রোজার পরে হতে পারে।’

তবে কয় ধাপে উপজেলা নির্বাচন হবে সেটি কমিশন সিদ্ধান্ত দেবে। ধাপে ধাপে ভোট হওয়ার পূর্ব নজির যেহেতু রয়েছে। সে ক্ষেত্রে ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইসির এই অতিরিক্ত সচিব।

উৎস: আজকের পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ