• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |

নীলফামারীর তিন উপজেলায় ৩ জনের মনোনয়ন বাতিল

সিসি নিউজ।। নীলফামারী জেলার দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে মনোনয়ন পত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে দুই জনের এবং ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন বাতিল করে ৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর দায়ে কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রাশেদুজ্জামান এবং সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. মহসীন আলী ও ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলামের মনোনয় বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম জানান, জেলার জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মোট ৪৫ প্রার্থী মনোনয়ন জমা দেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের উপস্থিতে মনোনয়ন পত্র যাচাইবাছাই শেষে ৪২ জনের মনোনয়ন পত্র বৈধ এবং তিন জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ