• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা

সিসি নিউজ।। দ্বিতীয় ধাপে দেশের ১৬১ টি উপজেলা পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব উপজেলায় নির্বাচনের তপশিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। আর মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোটগ্রহণ ২১ মে।

এবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে চারটি ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ