• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্টকে গলা কেটে হত্যা

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আনোয়রুল ইসলাম চৌধুরীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। তিনি ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসায় তাকে হত্যা করা হয়।

আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাই এর ছেলে। নিহত আনোয়রুল দীর্ঘ ১৮ বছর থেকে ওই ইউনিয়নের কাউশা মোড়ে বসবাস করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ৮ (অক্টোবর) গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। ওইদিন নিহতের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) ও কন্যা আখি মনি (৭) গ্রামের বাড়ী বেড়াতে যায়।
রবিবার (৯ অক্টোবর) সকালে বাসা সংলগ্ন মোটরসাইকেল মেকার পল্লব দোকান খুলে বাসার ভিতরে গেলে আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত দেখতে পায়, রুমে তাকিয়ে দেখে গলা কাটা দেহ পড়ে আছে। পল্লব ও এলাকাবাসী, থানায় সংবাদ দিলে পুলিশ বাসাটি ঘিরে রাখে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, ঘটনাটির তদন্তের জন্য সিআইডির ক্রাইম সিনের টিম আসার জন্য বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সিআইডি ও পিবিআই টিমের তদন্তের কাজ চলমান আছে। এ রিপোট লেখা পর্যন্ত তদন্ত টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ