• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুর স্টেশন থেকে ফের ডেমু ট্রেনের যাত্রা শুরু

সিসি নিউজ ডেস্ক ।। দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে প্রত্যাশিত ডেমু ট্রেন (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) বাণিজ্যিক ভাবে আবারও যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।

রবিবার দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পার্বতীপুর রেল জংশন ষ্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের চলাচল উদ্ধোধন করেন। ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচল করবে।

দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চীনা প্রযুক্তি সরিয়ে দেশী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা ১টি ডেমু ট্রেন চালু করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, চীনের তৈরী এই ডেমু ট্রেনের কন্ট্রোলিং সিষ্টেম খুবই জটিল ছিলো। বর্তমানে এটি সহজ করা হয়েছে। ১৫ দিন ডেমু ট্রেন রংপুর পার্বতীপুরে চলাচল করবে পরবর্তী আরও তিনটি রুটে আমরা এই ট্রেনটিকে পরিচালনা করতে সক্ষম হবো।

উল্লেখ্য যে গত ২০২০ সালে করোনা কালিন সময়ে এই ডেমু ট্রেনটি অকেজো হয়ে পরে। ২০১৩ সালে ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ