• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ টুর্নামেন্ট’র থিম সং লাউঞ্চিং

সিসি নিউজ ।। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ টুর্নামেন্ট’র থিম সং এর লাউঞ্চিং অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে। নীলফামারী জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জাকজমক পুর্ণ এই অনুষ্ঠানে সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ এর চেয়ারম্যান শুভাসিস সমাদ্দার, এফসি উত্তরবঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা মিনহাজুল ইসলাম মিনহাজ ও বর্তমান সভাপতি আজিজুর রহমান দুলু, জাতীয় ধারা ভাষ্যকার কুমার কল্যান মন্ডল উপস্থিত ছিলেন। থিম সংটি ভারতের প্রসিদ্ধ গায়ক অমিত মিত্রার মিউজিক কম্পজিশনে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে তরুণ তরুণী, ক্রীড়া সংগঠক ও হাজারো ফুটবল প্রেমি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন। শুভাসিস সমাদ্দার ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচ পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আয়োজনের ঘোষণা দেন। থিম সং উদ্বোধণ শেষে ভারতকে স্বাগত জানিয়ে একটি আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত এফসি উত্তর বঙ্গ ক্লাব এবং সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ এর যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ