আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’র উদ্যোগে উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা চত্বরে মাদ্রসার মহতামিম মাওলানা মুজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামাল, কার্য নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, হাফেজ জোবায়ের, হাফেজ আবু বক্কর সিদ্দিকসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Posted

in

by