• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে প্রতারণা চক্রের সাত সদস্য আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে নারী দিয়ে ব্ল্যাকমেইল চক্রের ৭ সদস্যকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলা বড়াইকুড়ি গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে আশরাফুল ইসলাম উজ্জল(৩৮) একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২৮) ও জাফের প্রামানিকের ছেলে সুজন প্রামানিক (২৬) মধুগুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ, নওগাঁ থানার সুলতানপুরের মৃত তোস মোহাম্মদ খানের মেয়ে বৃষ্টি আক্তার জলি (৩৫) পার নওগাঁ মধ্যপাড়ার মৃত নিতাই সরকারের ছেলে শুভ সরকার (২৮) খলিশাকুড়ির রহিম উদ্দিনের ছেলে সোহানুর রহমান সোহান (২২)। আসামীদের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার ১৮ অক্টোবর বিকেলে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, আটককৃত উজ্জল এ চক্রের মাধ্যমে তার বাড়িতে মিয়ে নিয়ে এসে ধনী ব্যাক্তিদের টার্গেট করে ব্ল্যাকমেইল করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে নওগাঁ জেলাধীন রাণীনগর উপজেলার গিরিগ্রামের মোজাফ্ফর আলীর ছেলে আব্দুল হালিমকে ব্ল্যাকমেইল করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে অবশিষ্ট টাকা পরে দিতে চান। এরপর আব্দুল হালিম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে আত্রাই থানার এস আই নুরুল আমীন সঙ্গীয় ফোর্সসহ আসামীদের আটক করে।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, মামলা রজু করে আসামীদের হাজতে পাঠানো হয়েছে। এদের সাথে আর কেহ আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ