• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলাহাটিতে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিলাহাটি প্রতিনিধি।। “একটি ডিম পুষ্টিময় সারাদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার চিলাহাটিতে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় চিলাহাটির গোসাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ রাশেদুল হক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ-পরিচালক ডাঃ সোহেল আলম খাঁন। বক্তব্য রাখেন সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) জলঢাকা জোন প্রধান শাহিনুর রহমান, চিলাহাটি শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহবুব-উল-সহিদ, গোসাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন সুলতানা প্রমূখ।
 
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ