• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে দুটি হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে দুইজন কৃষকের মাঝে এই হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম ও আলাদিপুর ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদ কে ৩২ লক্ষ টাকা মুল্যের একটি মেশিন,পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে ১৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষক এসএম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা, রুম্মান আক্তার আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,বাংলা মার্ক লি: এর আঞ্চলিক ব্যাবস্থাপক (বিক্রয়) আর এসএম মো:জাহাঙ্গীর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ